ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে প্রীতিলতার আত্মাহুতি দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে

প্রীতিলতার আত্মাহুতি দিবসে ফরিদপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস স্মরণে ফরিদপুরে বিজ্ঞান ও শিশু-কিশোর মেলার সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাজেদা কবিরউদ্দীন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সজল বাড়ৈর সভাপতিত্বে এবং শিশু-কিশোর মেলার সংগঠক মিফতি ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক সায়েম উদ্দিন প্রাংশু ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক অনুপম নন্দীসহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর সংগ্রামী জীবন ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন বক্তারা।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে শিশু-কিশোর মেলা ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি বিজ্ঞান আন্দোলন মঞ্চ সমাজে বিজ্ঞানচিন্তার প্রসার, যুক্তিবাদী মন ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, ভবিষ্যতে বিভিন্ন বিদ্যালয়ে শিশু-কিশোর মেলা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা নিয়ে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। অনুষ্ঠানে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে প্রীতিলতার আত্মাহুতি দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৯:৪৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬