ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সেলাই মেশিন বিতরণ
- আপডেট সময় : ০৩:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৬৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে জীবিকায়নের লক্ষ্যে নারীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার ২৩ মে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা অধিদপ্তর ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক মাশউদা হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

পরে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। এ সময় নারীদের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে মহিলা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।




















