ট্রেন্ডিং :
ফরিদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালিত :: দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৩৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৫ , ০৪ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমদের মাঝে খাবার বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।




















