ট্রেন্ডিং :
ফরিদপুরে প্রথমবারের মতো কালী কীর্তনের আয়োজন
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২২১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে এই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে কালী কীর্তন অনুষ্ঠান। লুপ্তপ্রায় কালী কীর্তনের ঐতিহ্য পুনরুজ্জীবিত করা এবং সনাতন ধর্মের ভক্তিমূলক সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগ আগামী ৩০ মে শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে ফরিদপুর শহরের অম্বিকাপুর পৌর মহাশ্মশানঘাটে এ কালী কীর্তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পরিবেশনায় থাকবে “টিম করুণাময়ী। উক্ত অনুষ্ঠানে ভক্ত বৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।




















