ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫ পরিবহনকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে

শব্দদূষণ রোধে কঠোর প্রশাসন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

শব্দদূষণ নিয়ন্ত্রণে “সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প”-এর আওতায় ফরিদপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় পাঁচটি পরিবহনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। গতকাল রবিবার ৩০ আগস্ট ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার সংলগ্ন খন্দকার নুরুমিয়া বাইপাস সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো ও মোছাঃ জান্নাতুল সুলতানা।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলার আনসার সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫ পরিবহনকে জরিমানা

আপডেট সময় : ০৮:১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬