ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিদেশে নেওয়ার কথা বলে নির্যাতন এবং পরিবারের কাছ থেকে ৬০ লাখ টাকা আদায়ের অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আজ বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নির্যাতিত ও নিপীড়িত সাধারণ মানুষ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মিজানুর রহমান, মৃত হাবিবুর রহমানের স্ত্রী তাসলিমা আক্তার, নয়ন তালুকদার ও আজিজুল ইসলামসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, ফরিদপুরের সদরপুর উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোহাম্মদ ব্যাপারীর ছেলে মুরাদ ব্যাপারীসহ একটি চক্র তাঁদের বিদেশে নিয়ে দিনের পর দিন শারীরিক নির্যাতন ও মারধর করেছে। এ সময় তাঁদের পরিবারের কাছ থেকে দফায় দফায় মোট ৬০ লাখ টাকা আদায় করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।

ভুক্তভোগীদের অভিযোগ, দেশে ফিরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তা দিতে অস্বীকৃতি জানান। উল্টো তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলা করা হয়েছে বলেও দাবি করেন তাঁরা।

মানববন্ধনে ভুক্তভোগী মিজানুর রহমান পাওনা টাকা ফেরত পাওয়ার আকুতি জানিয়ে আবেগাপ্লুত হতে দেখা যায়। বক্তারা বলেন, সরল বিশ্বাসে বিদেশে যাওয়ার জন্য তাঁরা টাকা দিয়েছিলেন। এখন সেই টাকা ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। এ ঘটনায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৬:১৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬