ফরিদপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের কাঠ উপ-কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা
- আপডেট সময় : ০৯:৪১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১২৮ , ০৪ বার পড়া হয়েছে
‘দুনিয়ার মজদুর এক হও’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কাঠ উপ-কমিটি গঠন করা হয়েছে। শ্রমিকদের অধিকার, কল্যাণ ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী শ্যাম কুমার মন্ডল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সুজাত বিশ্বাস।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সুব্রত রায়, সহ-সাধারণ সম্পাদক মোঃ আক্তার সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম দেওয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুল হাসান, সহকারী অর্থ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন এবং প্রচার সম্পাদক শ্রী গোপাল মন্ডল।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন শ্রী পরিতোষ মালো, শ্রী নিখিল মন্ডল, মোঃ হারুন ভূইয়া, মোহাম্মাদ আলী, মোঃ রহমান বিশ্বাস, মোঃ কামাল শেখ, মোঃ মাসুদ খা, মোঃ নওয়াব আলী মোল্যা, শ্রী নরেন মন্ডল, মোঃ ইয়াছিন, শ্রী অজিত, শ্রী দীলিপ পোদ্দার, মোঃ হাসেম মোল্লা, মোঃ আবুল শেখ, মোঃ দেলোয়ার শেখ, মোঃ সালাউদ্দিন, শেখ মানোয়ার, মোঃ শাহীন শেখ, মোঃ আসাদ মীর, মোঃ বিল্লাল, সাগর মল্লিক, মোঃ আজিজ, মোঃ মিন্টু শেখ, মোঃ শেখ খলিল, শ্রী সুধাংশ, শেখ জালাল ও শুকুর আলী খা। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কাঠ ও নির্মাণ শ্রমিকদের বিভিন্ন সমস্যা, ন্যায্য অধিকার এবং শ্রমিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।





















