ফরিদপুরে নন-ক্যাডার শিক্ষকদের ৭৭তম ইন্ডাকশন প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- আপডেট সময় : ১০:৩৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ২৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বিভিন্ন সরকারি কলেজের নন-ক্যাডার শিক্ষকদের ৪৫ দিনব্যাপী ৭৭তম ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোর্স সমন্বয়কারী ও কলেজের শিক্ষক প্রফেসর কৌশিক কুমার দাস, প্রফেসর গোলাম জাউহা এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক শফিকুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে জানানো হয়, ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৮টি জেলার ১২টি সরকারি কলেজের মোট ৪০ জন নন-ক্যাডার শিক্ষক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।




















