ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে দিনব্যাপী নানা কর্মসূচিতে ঢাকা বিভাগীয় কমিশনার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা দুই দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফরিদপুরে বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন প্রকল্প ও শিক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তিনি বোয়ালমারী উপজেলার উদ্দেশ্যে রওনা করবেন। সকাল সাড়ে ১১টায় বোয়ালমারী উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’-এর উদ্বোধন এবং শিক্ষা উপকরণ ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর সদর উপজেলার ১০০ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও পৌর ভূমি অফিস পরিদর্শন করবেন।
বিকেল ৩টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও এলএ শাখা, সাড়ে ৩টায় ফরিদপুর পৌরসভা কার্যালয় এবং বিকেল ৪টায় জেলা পরিষদের টেপাখোলা এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
সফর শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি ফরিদপুরে পৌঁছে সার্কিট হাউজে পৌঁছান ‌এবং রাতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ‌ তাকে স্বাগত জানান ‌ এ সময় ‌ ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ‌ ফরিদপুর পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন সরকারের প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ তাকে স্বাগত জানান এবং ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে দিনব্যাপী নানা কর্মসূচিতে ঢাকা বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৪:০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬