ট্রেন্ডিং :
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় প্রাণ গেল একজনের
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীর বনমালীদিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আজ বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর রাত নয়টার দিকে বনমালীদিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই বাসের সুপারভাইজার। তবে তাৎক্ষণিক আহতদের পরিয়চ পাওয়া যায়নি। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





















