ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও র‍্যালি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৫৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফরিদপুর র‍্যালি ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, ফরিদপুর জেলা শাখা।
আজ বৃহস্পতিবার ১৬ জুলাই আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর আমির ড. এহসানুল মাহবুব রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মাওলানা শহিদুল্লাহ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্য ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জেলা জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ১১ দলীয় ঐক্য ফরিদপুর জেলা শাখার মুখপাত্র এবং বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. কামরুল ইসলাম, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমানসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। র‍্যালিটি আলীপুর কবরস্থান মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে আলীপুরের ৩৬ জুলাই স্তম্ভে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।‌‌ এর পূর্বে আলিপুর গোরস্থানে ‌ দুজন জুলাই যোদ্ধার ‌ কবর জিয়ারত ‌ এবং পরে ‌ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও র‍্যালি

আপডেট সময় : ০৫:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬