ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী

ফরিদপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৫৫ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে জামায়াতের বিশাল গণমিছিল: জুলাই গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১ জুলাই বিকেল ৫ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফরিদপুর পৌরসভা শাখার আমির ডা. এহসানুল মাহমুদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা শাখার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আবু হারিস মোল্লা, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুল ওহাব আলী, সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিন, পৌরসভা শাখার নায়েবে আমির প্রফেসর বেলাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল্লাহ।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।তারা জুলাইয়ের হত্যাকাণ্ডের দায়ীদের ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের পাশাপাশি গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, গণভোটের গণরায় অবিলম্বে কার্যকর করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী

ফরিদপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬