ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে জামায়াতে ইসলামীর আমির–নায়েবে আমির ও সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৬৩ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে জামায়াতে ইসলামীর উপজেলা/থানা আমির–নায়েবে আমির ও সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের উদ্যোগে উপজেলা ও থানা পর্যায়ের আমির, নায়েবে আমির ও সেক্রেটারীদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২৪ এপ্রিল ফরিদপুর শহরের মুসলিম মিশন প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা আমির মোহাম্মদ বদর উদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। এ সময় ফরিদপুরসহ পাঁচটি জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পরও দেশের সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ও ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘ সময় ধরে দেশে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মানবিক অধিকার ও মর্যাদা যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়নি। বক্তারা আরও বলেন, গত ১৬ বছরে মত প্রকাশের স্বাধীনতা সীমিত ছিল এবং অনেক মানুষ স্বাধীনভাবে কথা বলা বা মত প্রকাশ করতে পারেনি। সত্য কথা বলার কারণে অনেককে হয়রানি, আটক কিংবা আত্মগোপনে থাকতে হয়েছে।

অনেকেই দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে আটক ছিলেন বলেও তারা দাবি করেন। তারা উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি রাজনৈতিক পরিবর্তন ঘটে এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে বক্তারা বলেন, গণভোটের ফলাফল উপেক্ষা করা হয়েছে, যা জনগণের মতামতের প্রতি অমর্যাদা। বক্তারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবি জানান। তারা বলেন, জ্বালানি তেলের সংকট না থাকলে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি দেখা যেত না এবং মানুষের দুর্ভোগও বাড়ত না। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য জনগণের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি দুর্নীতি, বিদ্যুৎ সংকট ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, অঞ্চল প্রধান শামসুল ইসলাম আল বরাটি, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব এবং জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে জামায়াতে ইসলামীর আমির–নায়েবে আমির ও সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬