ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা। আজ শুক্রবার ১৫ মে বাদ জুমা শহরের জনতা ব্যাংকের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মুফতি কামরুজ্জামান। বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সহ-সভাপতি ও ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মনসুর আহমেদ, ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং যুব জমিয়তের অর্থ সম্পাদক ‌ এনায়েত তালুকদার প্রমুখ। বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারতের বিজেপি সরকারের আমলে মুসলমানদের ওপর বিভিন্নভাবে নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও উচ্ছেদের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের দাবি জানান তারা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সম্পাদিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তিরও সমালোচনা করেন বক্তারা। তারা বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না।
সমাবেশ থেকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় জমিয়তে ইসলামী বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৯:২৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬