ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে ছাত্রদল নেতা রাজুকে ঘিরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২৭ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে ছাত্রদল নেতা রাজুকে ঘিরে মোটর শোভাযাত্রা।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুরের কৃতি সন্তান মাশরুর রহমান রাজুর আগমন উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১৪ মে দুপুরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের মুন্সিবাজার এলাকায় পৌঁছালে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে তাকে স্বাগত জানান। পরে তাকে নিয়ে একটি বিশাল মোটর শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী সড়ক হয়ে শিবরামপুর অতিক্রম করে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারে গিয়ে শেষ হয়। খলিলপুর বাজারে স্থানীয়দের আয়োজনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাশরুর রহমান রাজু। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামীর বাংলাদেশ গড়তে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। দলের দেওয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।” উল্লেখ্য, গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। মাশরুর রহমান রাজু ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান। তিনি এর আগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ছাত্রদল নেতা রাজুকে ঘিরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আপডেট সময় : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬