ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৬৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ১২ জুন সকাল ১০টা ৩০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ গেটের পাশ থেকে বিএডিসি গেট পর্যন্ত সড়কের দুই পাশ এবং রোড ডিভাইডারের মাঝখানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সবুজপ্রেমী স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির সফল বাস্তবায়নে সহযোগিতা করেন। এ সময় অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য ফরিদপুর গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬