ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে গাড়ি পার্কিং নিয়ে তর্ক : হাইওয়ে থানার সামনেই যুবক ছুড়লেন গুলি!

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে

জনসম্মুখে এলোপাতাড়ি গুলি যুবকের

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে সামান্য কথাকাটাকাটির জেরে জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় এক যুবক। গতকাল সোমবার ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার ঠিক সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। থানার এত কাছে প্রকাশ্য দিবালোকে (রাতে) অস্ত্র উঁচিয়ে গুলির ঘটনায় মহাসড়ক ও আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে যাওয়ার সময় ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এসে থামে। ওই গাড়ি থেকে এক যুবক ও এক যুবতী চা খাওয়ার জন্য নিচে নামেন। এ সময় সড়কের ওপর প্রাইভেটকারটি দাঁড় করিয়ে রাখা বা পার্কিং করা নিয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে ওই যুবকের কথাকাটাকাটি ও তর্কের সৃষ্টি হয়।
ঝগড়ার একপর্যায়ে ওই যুবক আচমকা চরম উত্তেজিত হয়ে পড়েন এবং নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে জনসম্মুখেই এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়েন। হাইওয়ে থানার সামনে এভাবে হঠাৎ পিস্তল উঁচিয়ে গুলির ঘটনায় উপস্থিত সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দিকবিদিক ছুটোছুটি করতে শুরু করে। গুলি ছুড়েই ওই যুবক ও যুবতী দ্রুত তাদের প্রাইভেটকারটিতে উঠে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা হাচান আমিন জানান, প্রাইভেটকারটি হাইওয়ে থানার সামনে পৌঁছানোর পর ওই যুবক ও যুবতী গাড়ি থেকে চা খেতে নেমেছিলেন। সড়কে দাঁড়িয়ে থাকা গাড়িটি নিয়ে কথা-কাটাকাটির জেরে যুবকটি পিস্তল বের করে গুলি ছুড়লে পুরো এলাকায় শোরগোল পড়ে যায়।
এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্ত অজ্ঞাতপরিচয় যুবককে শনাক্ত করাসহ তাকে আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করেছে। পুলিশ হাইওয়ে থানা ও আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে গাড়িটির নম্বর ও যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে গাড়ি পার্কিং নিয়ে তর্ক : হাইওয়ে থানার সামনেই যুবক ছুড়লেন গুলি!

আপডেট সময় : ০৩:৪৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬