ফরিদপুরে এতিম শিশু মুসলিমার পাশে প্রধানমন্ত্রীর সহায়তা
- আপডেট সময় : ০৩:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারীতে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার ৫ মে সকালে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে মুসলিমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তিনি সেখানে গেছেন এবং শিশুটির লালন-পালনে সার্বিক সহযোগিতা করা হবে। তাৎক্ষণিকভাবে মুসলিমার দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিশুটির নিয়মিত সহায়তার ব্যবস্থা গ্রহণের কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ বোস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।




















