ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সেমিনার

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় একদিনের সেমিনার অনুষ্ঠিত।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলা হলরুমে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে সকাল ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান-এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাছ চাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রতিপাদ্য “মা ইলিশ রক্ষা করি, ইলিশের বংশবৃদ্ধি করি” বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ না ধরার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার এবং জাটকা সংরক্ষণে জেলেদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং জনসচেতনতার মাধ্যমেই জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করা সম্ভব। তারা মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সেমিনার

আপডেট সময় : ০৮:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬