ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত, মোবাইল কোর্টে জরিমানা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৭৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস- উপলক্ষে আলোচনা সভা ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার ২৯ এপ্রিল সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল এবং ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট প্রশান্ত কুমার মল্লিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার। সভায় বক্তারা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব এবং তা নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোকপাত করেন। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবহন মালিক ও শ্রমিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন। সভা শেষে দুপুর ১টায় ফরিদপুর-মাগুরা মহাসড়কের বদরপুর-সালথা সড়কের মোড়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৭টি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ৭টি যানবাহন থেকে ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার নুঝাত তাবাসসুম, দীপ্ত চক্রবর্ত্তী, দেব কুমার পাল ও এস. এম. মাহবুব বিন বাছেদ। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সদর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সুরক্ষায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত, মোবাইল কোর্টে জরিমানা

আপডেট সময় : ১২:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬