ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৫৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে শুরু হয়েছে অস্থায়ী খাসি ও ছাগলের হাট। আজ রবিবার ২৪ মে সকাল থেকে শুরু হওয়া এ হাটে দিনভর জমে ওঠে বেচাকেনা। ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে হাট এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাট কার্যক্রম চলমান রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী বুধবার ঈদুল আযহা উপলক্ষে আরও একটি হাট অনুষ্ঠিত হবে। হাটে ফরিদপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা খাসি, ছাগল ও ভেড়া নিয়ে এসেছেন। একইসঙ্গে বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে মানুষের ভিড় আরও বাড়তে থাকে। অংশগ্রহণকারী ক্রেতা ও বিক্রেতারা জানান, তুলনামূলক কম হাসিল এবং ভালো নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা স্বাচ্ছন্দ্যে পশু নিয়ে হাটে আসতে পারছেন। এতে বেচাকেনাও ভালো হচ্ছে। হাটে বিভিন্ন প্রজাতির খাসি ও ভেড়া বিক্রি হতে দেখা গেছে। প্রকারভেদে খাসির দাম ৮ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত এবং ভেড়ার দাম ৮ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। হাটের ইজারাদার জয়নাল আবেদীন চৌধুরী।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ‌ অনুষ্ঠিত এই ‌হাটে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য নিজস্ব ভলান্টিয়ার বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পুরো হাট পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্রেতা, বিক্রেতারা আশা প্রকাশ করেছেন, আগামী হাটে বেচাকেনার পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে

আপডেট সময় : ০৩:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬