ট্রেন্ডিং :
ফরিদপুরে অসুস্থ মহানাম সম্প্রদায়ের নেতা বন্ধু কিশোর ব্রহ্মচারী
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ মহানাম সম্প্রদায় কেন্দ্রীয় কমিটি-এর কার্যনির্বাহী কমিটির সদস্য, শ্রী অঙ্গন গীতা শিক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক ও পরিচালক শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারী অসুস্থ হয়ে বর্তমানে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর মহানাম সম্প্রদায়ের ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তার দ্রুত আরোগ্য কামনায় দেশ-বিদেশে অবস্থানরত মহানাম ভক্তদের প্রতি প্রভুর নিকট প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে। ভক্ত ও অনুসারীরা আশা প্রকাশ করেছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং প্রভু সেবায় নিজেকে নিয়োজিত করবেন।




















