ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৩৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

লগু‎ফরিদপুরে ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপন নামে এক পলাতক আসামিকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকা থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার ২১ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করে এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্প।

‎এসআরবি সূত্রে জানা গেছে, এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও এসআরবি-৪ ঢাকার একটি যৌথ দল গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পল্লবী থানার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার ভোরে কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

‎এসআরবি জানায়, সাইফুল ইসলাম ফরিদপুর কোতয়ালী থানার একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, দুটি দস্যুতা মামলা, একটি চুরির মামলা, একটি এসিড অপরাধ দমন আইন মামলা ও একটি বিস্ফোরক মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ সাইফুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় আটক

আপডেট সময় : ০৫:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬