ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের জয়

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসরের জেলা পর্যায়ের এক ম্যাচে দারুণ জয় পেয়েছে ফরিদপুর উচ্চ বিদ্যালয়। আজ বুধবার ২২ এপ্রিল সকালে ফরিদপুর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় ‌। এ সময় তারা প্রতিপক্ষ ‌ চারটেপাখোলা উচ্চ বিদ্যালয়কে ২৪৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ফরিদপুর উচ্চ বিদ্যালয় ৪৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তন্ময় দুর্দান্ত ব্যাটিং করে ১২১ বলে ১৬৩ রানের ঝলমলে ইনিংস খেলেন। এছাড়া জনি ৪২ বলে ৪৯ রান এবং আজমির ৩৩ বলে ৫০ রান করে দলের বড় সংগ্রহ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জবাবে ব্যাট করতে নেমে চর টেপাখোলা উচ্চ বিদ্যালয় ৩০.২ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে নুমান ১৫ বলে ১৯ রান করেন। বল হাতে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের তালহা দুর্দান্ত বোলিং করে ৪টি উইকেট শিকার করেন। তার কার্যকর বোলিংয়ে প্রতিপক্ষ দল দ্রুত চাপে পড়ে যায়। ফলে ২৪৪ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ফরিদপুর উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ের এই ম্যাচে নিজেদের শক্ত অবস্থান জানান দেয়। এই জয়ের মাধ্যমে দলটি টুর্নামেন্টে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের জয়

আপডেট সময় : ০৪:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬