প্রশাসনে পদোন্নতি : উপসচিব থেকে যুগ্ম সচিব হলেন কামরুল হাসান ও বাকাহীদ হোসেন
- আপডেট সময় : ০৫:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৬১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এবং ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন সরকারের উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন।
তাঁদের এ পদোন্নতিতে ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। মোহাম্মদ কামরুল হাসান মোল্যা ও মো. বাকাহীদ হোসেন দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে প্রশাসনে দায়িত্ব পালন করে আসছেন। ফরিদপুরে কর্মরত থাকাকালে তাঁরা মানবিক ও কর্মনিষ্ঠ প্রশাসক হিসেবে সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেন।
তাঁদের এ পদোন্নতিকে কর্মদক্ষতা ও জনসেবায় অবদানের যথাযথ স্বীকৃতি হিসেবে উল্লেখ করে শুভাকাঙ্ক্ষীরা তাঁদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।




















