ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৭৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ‌৫ মে সকাল সাড়ে ১১ টায় ‌ ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে। ফরিদপুর ‌ প্রেসক্লাবের সহ সভাপতি ‌ মোঃ আশরাফুজ্জামান দুলালের সভাপতিত্বে ‌এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‌ মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় ‌উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‌নিহত মাসুদ রানার ভাই ‌ মোঃ আসাদুজ্জামান ‌। এ সময় উপস্থিত ছিলেন ‌নিহতের মাতা ‌হালিমা বেগম, নিহতের স্ত্রী ‌শাহীন আফরোজ রোজি ‌ও কন্যা ‌ মেহেরিবা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনের সাংবাদিকদের জানানো হয় ‌মাসুদ রানাকে ২০২১ সালের ১৩ এপ্রিল ভাঙ্গা উপজেলার গজারিয়া এলাকায় প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি ১৫ এপ্রিল ভাঙ্গা থানায় ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি জানান, মামলাটি তদন্ত শেষে জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর মো. ফরহাদ হোসেন ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর দণ্ডবিধির ১৪৩/৩০২/২০১/১১৪/৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। পরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে, যা বর্তমানে চলমান এবং ইতোমধ্যে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি ‌ অভিযোগ মামলার প্রধান আসামি ইমদাদুল হক বাচ্চু ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং অন্যান্য আসামিরাও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত। তারা অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। তিনি আরও বলেন, “আমার ভাই দীর্ঘ ১৮ বছর ইতালিতে প্রবাস জীবন কাটানোর পর দেশে এসে অন্যায়ের প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।” সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সম্প্রতি আসামিরা প্রভাব খাটিয়ে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হিসেবে দেখিয়ে প্রত্যাহারের তালিকায় অন্তর্ভুক্ত করিয়েছে। গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ফরিদপুরের জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ অবস্থায় তিনি ‌আশঙ্কা ‌ প্রকাশ ‌করে বলেন, আমরা এ থেকে ‌ ন্যায়বিচার থেকে বঞ্চিত হব। পাশাপাশি আমার ছোট ভাই ‌ আসাদুজ্জামানকে মামলাটি তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নিহতের মাতা হালিমা বেগম প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনা না করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমার সন্তানের হত্যার বিচার নিশ্চিত করা হোক।”তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, সত্য তথ্য তুলে ধরে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের ‌ সদস্য বৃন্দ ‌ এবং বিভিন্ন ‌ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬