ফরিদপুরের ২টি উপজেলা নগরকান্দা ও সালথায়
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের একাধিক কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫৬ , ০৪ বার পড়া হয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ শনিবার ২৫ এপ্রিল ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলায় বিভিন্ন উন্নয়ন ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর অংশ হিসেবে দুপুরে নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামে সামাজিক সচেতনমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

পরে দুপুর কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিকেলে লস্করদিয়া ইউনিয়নের মনোহরপুর থেকে চৌসারা পর্যন্ত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরবর্তীতে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি আল মক্কা মসজিদ থেকে সেনহাটির নদীর মোহনা পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ।
সফরকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















