ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

পৌরসভার ময়লার গাড়ি ঢেকে পরিবহনে জনগণের সহযোগিতা কামনা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর পৌরসভার ময়লা-আবর্জনা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর পৌরসভার ময়লা-আবর্জনা বহনকারী গাড়িতে ময়লা ঢেকে পরিবহন এবং এ কার্যক্রম মনিটরিংয়ে জনগণের সম্পৃক্ততা নিয়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এ বিষয়ে পৌরবাসীর বিভিন্ন তথ্য ও পরামর্শের পরিপ্রেক্ষিতে ময়লা সংগ্রহ ও পরিবহনের পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
পৌর কর্তৃপক্ষ জানায়, সাধারণত ময়লা পরিবহনের গাড়িগুলো দুইভাবে ময়লা সংগ্রহ করে থাকে। কিছু গাড়ি নির্দিষ্ট একটি স্থান থেকে পুরো গাড়ি ময়লা লোড করে সরাসরি ভাগাড়ে নিয়ে যায়। এসব গাড়িতে ময়লা তোলার কাজ শেষ হওয়ার পর অবশ্যই পর্দা বা ত্রিপল দিয়ে ভালোভাবে ঢেকে বেঁধে ভাগাড়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে।
অন্যদিকে, কিছু ময়লা সংগ্রহকারী গাড়ি নির্দিষ্ট রুটে ১০ থেকে ১২টি স্পট বা ডাস্টবিন থেকে পর্যায়ক্রমে ময়লা সংগ্রহ করে। এসব স্পটের দূরত্ব কয়েকশ মিটারের মধ্যে হওয়ায় প্রতিটি স্থান থেকে ময়লা সংগ্রহের পর গাড়ি বারবার পর্দা দিয়ে ঢেকে আবার খোলা সময়সাপেক্ষ হয়ে পড়ে।
তবে গাড়ি প্রায় পূর্ণ হয়ে গেলে কিংবা ময়লা থেকে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা থাকলে কর্মীদের ময়লা ঢেকে পরিবহন করার নির্দেশনা রয়েছে। পাশাপাশি নির্ধারিত সব স্পট থেকে ময়লা সংগ্রহ শেষ হওয়ার পর অবশ্যই পর্দা বা ত্রিপল দিয়ে গাড়ির ময়লা ভালোভাবে ঢেকে ও বেঁধে ভাগাড়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে।
পৌর কর্তৃপক্ষ ময়লা পরিবহনের এ কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও মনিটরিংয়ে পৌরবাসীর সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে বিভিন্ন তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করায় পৌরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

পৌরসভার ময়লার গাড়ি ঢেকে পরিবহনে জনগণের সহযোগিতা কামনা

আপডেট সময় : ০৯:৫৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬