ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

পোশাক খাতে স্বাভাবিক পরিবেশ ফেরাতে মাঠে বিজিবি :: তিন জেলায় ৩৬ প্লাটুন মোতায়েন

অনলাইন ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
চলমান শ্রমিক অসন্তোষ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করতে দেশের প্রধান তিন শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আজ মোট ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।
যেসব এলাকায় দায়িত্ব পালন করছে বিজিবি
বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শিল্প এলাকাগুলোতে সতর্ক অবস্থানে থেকে নিয়মিত টহল দিচ্ছেন। জেলাভিত্তিক প্রধান এলাকাগুলো হলো: 
  • ঢাকা জেলা: সাভার, আশুলিয়া ও মিরপুর।
  • গাজীপুর জেলা: চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা।
  • নারায়ণগঞ্জ জেলা: শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল।
শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করতে বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার প্রথাগত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। মাঠপর্যায় থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা (Body-worn Camera) এবং বিভিন্ন ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সরাসরি ভিডিও ফুটেজ মনিটরিং সেলে পাঠানো হচ্ছে এবং তা লাইভ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজ সকাল থেকে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। কারখানার ভেতরে ও বাইরে শান্ত ও স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে। বিজিবি জানিয়েছে, জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে এবং শিল্প খাতের নিরাপত্তা বজায় রাখতে তাদের এই টহল ও বিশেষ নজরদারি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

পোশাক খাতে স্বাভাবিক পরিবেশ ফেরাতে মাঠে বিজিবি :: তিন জেলায় ৩৬ প্লাটুন মোতায়েন

আপডেট সময় : ০৪:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬