ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ থেকে আনুষ্ঠানিক দরকষাকষি শুরু

অনলাইন ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে আজ সোমবার ৯ নভেম্বর থেকে আনুষ্ঠানিক দরকষাকষি শুরু হচ্ছে। ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে আজ এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে শ্রমিক পক্ষের প্রতিনিধিরা প্রবেশ পর্যায়ের (অ্যান্ট্রি লেভেল) কর্মীদের জন্য ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার জোর দাবি তুলতে পারেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে শ্রমিক সংগঠনগুলো এই দাবি চূড়ান্ত করেছে।
অন্যদিকে, মালিক পক্ষ এই দাবির বিপরীতে তাদের নিজস্ব প্রস্তাব চূড়ান্ত করার জন্য মজুরি বোর্ডের কাছে আরও কিছুটা সময় চাইতে পারেন বলে জানা গেছে। তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক বাজার বিবেচনা করে তারা তাদের পাল্টা প্রস্তাব তৈরি করছেন।
আজকের এই বৈঠকের দিকে তাকিয়ে আছেন দেশের লাখ লাখ পোশাকশ্রমিক ও এ খাতের উদ্যোক্তারা। সবার প্রত্যাশা, সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে একটি সম্মানজনক এবং বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ থেকে আনুষ্ঠানিক দরকষাকষি শুরু

আপডেট সময় : ০৪:৩২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬