ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

পরিবারের সঙ্গে অভিমান করে বিষপান যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাবার সঙ্গে অভিমান করে ঘাস মারা বিষ পান করার পর চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম রুবেল ফকির (২০)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বোড়ইপাড়া গ্রামের নুরু ফকিরের ছেলে। জানা গেছে, গতকাল মঙ্গলবার ২ জুন সকাল আনুমানিক ১০টার দিকে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাবা নুরু ফকির ছেলেকে বকাঝকা করেন। এ ঘটনায় অভিমান করে রুবেল ফকির ঘাস মারা বিষ পান করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে একই দিন দুপুর ১টা ১০ মিনিটে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ৩ জুন সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মরদেহের ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম কোতয়ালি থানা কর্তৃক প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

পরিবারের সঙ্গে অভিমান করে বিষপান যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬