ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

পরিবহন দ্বন্দ্বে অচল ফরিদপুর-রাজবাড়ী রুট : অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৬৭ , ০৪ বার পড়া হয়েছে

হঠাৎ বাস চলাচল বন্ধ! ফরিদপুর-রাজবাড়ী রুটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর গোল্ডেন লাইন পরিবহনকে রাজবাড়ী টার্মিনাল থেকে চলাচল করতে না দেওয়ার প্রতিবাদে ফরিদপুর-রাজবাড়ী রুটে সকল পরিবহন ও লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার ১৮ আগস্ট সকাল সাড়ে ১১টা থেকে গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা ফরিদপুর বাসস্ট্যান্ড ও রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অবস্থান নিয়ে রাজবাড়ী রোড হয়ে কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। এতে ফরিদপুর থেকে রাজবাড়ীগামী সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, রাজবাড়ী মালিক সমিতি ফরিদপুর গোল্ডেন লাইন পরিবহনকে রাজবাড়ী টার্মিনাল থেকে ছাড়তে না দেওয়ায় এর প্রতিবাদে গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন। এ সময় রাজবাড়ী রোডে চলাচলকারী বিভিন্ন বাসের যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ফরিদপুর-রাজবাড়ী রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।‌ এ সংবাদ লেখা পর্যন্ত ‌
ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পরিবহন দ্বন্দ্বে অচল ফরিদপুর-রাজবাড়ী রুট : অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

আপডেট সময় : ১০:২৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬