ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

পরিচ্ছন্ন শহর গড়তে ফরিদপুর পৌরসভার অভিযান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পৌরসভা।
আজ বুধবার‌ ১৪ অক্টোবর দুপুর ১২টা থেকে এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় সড়কের ডিভাইডারে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা অতিরিক্ত ঘাস, আগাছা ও জঙ্গল পরিষ্কার করা হয়। পাশাপাশি কেটে ফেলা আগাছা ও জমে থাকা ময়লা-আবর্জনা পৌরসভার ট্রাকে করে অপসারণ করা হয়।
ডিভাইডারে বড় ঘাস ও জঙ্গল জন্মানোর কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা এবং মোড় নেওয়ার সময় চালকদের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হচ্ছিল। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল।
পৌরসভার এ উদ্যোগের ফলে সড়কের দৃশ্যমানতা বাড়ার পাশাপাশি যানবাহন ও পথচারীদের চলাচল আরও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শহরের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতেও এ কার্যক্রম ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

পরিচ্ছন্ন শহর গড়তে ফরিদপুর পৌরসভার অভিযান

আপডেট সময় : ১০:৫০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬