ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতকরণে ফরিদপুরে অংশীজনদের মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৬৭ , ০৪ বার পড়া হয়েছে

অনিরাপদ ড্রামের তেলকে ‘না’: জনস্বাস্থ্য সুরক্ষায় ফরিদপুরে এডভোকেসি সভা।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্যে ফরিদপুরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের অংশগ্রহণে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১৯ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর পৌরসভার চতুর্থ তলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়।
ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে এবং ক্যাবের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম। এ সময় ‌আরো উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাই জকি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ভোজ্যতেল পরিবহন ও সংরক্ষণে অনিরাপদ ড্রামের ব্যবহার থেকে জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তুলে ধরেন। তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রভাবশালী ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি ভোজ্যতেল পরিবহন ও সংরক্ষণে নিরাপদ বিকল্প ব্যবহারে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।সভায় ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ের অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ ফরিদপুরের পরিচালক মাহমুদুল হাসান, ক্যাব ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল, সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ রবিউল হাসান রাজীব, আইনবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ও অ্যাডভোকেট আসাদুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতকরণে ফরিদপুরে অংশীজনদের মতবিনিময়

আপডেট সময় : ০৪:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬