ট্রেন্ডিং :
নারী যাত্রীর সঙ্গে অশালীন আচরণ : অটো চালক গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা উপজেলায় নাদুড়িয়া ঘাট এলাকায় নারী যাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত সেই অটোচালককে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন দ্রুত পদক্ষেপ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানা গেছে।





















