ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

নতুন কুঁড়ি স্পোর্টস ফরিদপুর অঞ্চলের সমাপনী ও পুরস্কার বিতরণ

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

নতুন কুঁড়ি স্পোর্টস ফরিদপুর অঞ্চলের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২১ মে ফরিদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ দিনে ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ছেলে ও মেয়ে উভয় বিভাগের ফাইনালে ফরিদপুর জেলা দল ও রাজবাড়ী জেলা দল অংশ নেয়। মেয়েদের ফুটবল ফাইনালে নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রাজবাড়ী জেলা দল ৫-৪ গোলের ব্যবধানে ফরিদপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে ছেলেদের ফুটবল ফাইনালে ফরিদপুর জেলা দল ৩-০ গোলের ব্যবধানে রাজবাড়ী জেলা দলকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে রিয়াদ মাতবর দুটি এবং সিয়াম হোসেন একটি গোল করেন।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিশকাতুল জান্নাত রাবেয়া, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন খন্দকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম মইনুল আহসানসহ বিভিন্ন কর্মকর্তা, খেলোয়াড় ও অভিভাবকবৃন্দ। প্রতিযোগিতায় বালিকা বিভাগে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাজবাড়ী জেলার নাদিয়া আক্তার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ফরিদপুর জেলা দলের জান্নাতি আক্তার। ছেলেদের বিভাগে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফরিদপুর জেলা দলের রিফাত মাতুব্বর এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সিয়াম হোসেন। খেলাগুলো পরিচালনা করেন মোঃ রেজাউল করিম, মিনার বিশ্বাস, সাইফুল ইসলাম, সাইফ দোহা দর্শন, মশিউর রহমান, জহিরুল ইসলাম জিন্নাহ, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ মিরাজ শেখ ও রাব্বি উর রহিম।

নিউজটি শেয়ার করুন

নতুন কুঁড়ি স্পোর্টস ফরিদপুর অঞ্চলের সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৪:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬