ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

নজরুল বর্ষে হুমায়রা তাসফিয়ার টানা সাফল্য

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সারাদেশব্যাপী নজরুল বর্ষ প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হুমায়রা তাসফিয়া। স্কুল পর্যায়ে প্রথম হওয়ার পর সদর উপজেলা এবং সর্বশেষ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ও প্রথম স্থান অর্জন করেছে সে। এবার বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্ষুদে এই শিক্ষার্থী।

গত ৫ অক্টোবর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ‌ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় হুমায়রা। সেখানেও প্রথম স্থান অর্জন করে সে।

এছাড়া গত ১০ অক্টোবর বাংলাদেশ শিশু একাডেমি, ফরিদপুরের উদ্যোগে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে আবারও প্রথম স্থান অর্জন করে হুমায়রা তাসফিয়া। তার এ ধারাবাহিক সাফল্যে পরিবার ও বিদ্যালয়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে সে। পরবর্তী পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রাখতে হুমায়রা তাসফিয়ার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছে তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

নজরুল বর্ষে হুমায়রা তাসফিয়ার টানা সাফল্য

আপডেট সময় : ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬