ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে ৮ বছরের শিশু মাহমুদার মরদেহ উদ্ধার

ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া এলাকায় মাহফুজা আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শনিবার ১ আগষ্ট বিকেলে তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফিরে মাহফুজা প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলতে যায়। সন্ধ্যার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তারা নগরকান্দা থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করে।

একপর্যায়ে তারাকান্দি পশ্চিমপাড়ার হায়দার ফকিরের ভিটার ঝোপের মধ্যে মাহফুজার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. রাসুল সামদানি আজাদ এবং নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল ফাহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ৮ বছরের শিশু মাহমুদার মরদেহ উদ্ধার

ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের

আপডেট সময় : ০৯:৫৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬