ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

দুর্গাপূজায় নিরাপত্তায় পুলিশের ১০ পরামর্শ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজক ও দর্শনার্থীদের জন্য নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের পরামর্শে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্যের সত্যতা যাচাই না করে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না।

পূজামণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা, সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন এবং প্রয়োজনে বিকল্প বিদ্যুৎ ও চার্জার লাইটের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহার করতে হবে। মণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ এবং পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে হবে।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় নির্ধারিত পথ অনুসরণ এবং স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুমের ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯ ও ০১৩২০০০১৩০০ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ২৪ ঘণ্টা বিনা মূল্যে কল করে পুলিশি সহায়তা নেওয়া যাবে।

পাশাপাশি অগ্নিকাণ্ডসহ জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের নির্ধারিত নম্বরে যোগাযোগ এবং জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) যোগাযোগ নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট www.police.gov.bd ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজায় নিরাপত্তায় পুলিশের ১০ পরামর্শ

আপডেট সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬