ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

দুই মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজবাড়ীতে গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৫৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ী সদর উপজেলার বাজিতপুর এলাকা থেকে দুইটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুক্তার মৃধা (৪২)কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‌্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বুধবার ২৪ জুন দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানাধীন বাজিতপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুক্তার মৃধা রাজবাড়ী সদর থানার বাজিতপুর এলাকার বাসিন্দা। তিনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় দায়ের করা দুটি মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ছিলেন। এর মধ্যে একটি মামলায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার মৃধা স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দুই মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজবাড়ীতে গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬