ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

দালালকে বলুন ‘না’, সরাসরি সেবা নিন ফরিদপুর পৌরসভায়!

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ভবনের নকশা অনুমোদনের নামে দালাল ও প্রতারক চক্রের খপ্পরে না পড়তে পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ফরিদপুর পৌরসভা।
পৌরসভার নির্ধারিত ফি ছাড়া অন্য কাউকে কোনো অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ‌ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। ভবনের নকশা অনুমোদনের আবেদন করার আগে যোগ্যতাসম্পন্ন পেশাদার প্রকৌশলী বা স্থপতির মাধ্যমে প্রযোজ্য আইন ও বিধিমালা অনুযায়ী নকশা প্রস্তুত করতে হবে। এরপর আবেদনকারীকে সম্ভব হলে সরাসরি পৌরসভায় এসে শহর পরিকল্পনাবিদের সঙ্গে কথা বলে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সময় কোনো দৃশ্যমান ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে আবেদনকারীকে তা জানানো হবে। প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে নকশা অনুমোদনের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত জটিলতা ও বিলম্ব এড়ানো সম্ভব হবে। এ ব্যাপার আরো জানানো হয় ‌, নকশা প্রযোজ্য আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদনযোগ্য হলে নির্ধারিত প্রক্রিয়া ও সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে তা নিষ্পত্তি করা হবে।
নিয়ম মেনে ভবন নির্মাণ এবং নিরাপদ ও পরিকল্পিত ফরিদপুর শহর গড়ে তুলতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেছে পৌরসভা।

নিউজটি শেয়ার করুন

দালালকে বলুন ‘না’, সরাসরি সেবা নিন ফরিদপুর পৌরসভায়!

আপডেট সময় : ০৩:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬