ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

দশম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে আলফাডাঙ্গা’

অনলাইন ষ্টাফ রিপোটার
  • আপডেট সময় : ০৪:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে

স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে আলফাডাঙ্গা’-এর নবম বর্ষপূর্তি। ছবি-সংগৃহীত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আর্তমানবতার সেবায় নিয়োজিত অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে আলফাডাঙ্গা’-এর নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২ এপ্রিল দুপুরে উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির গত নয় বছরের বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ প্রতিষ্ঠালগ্ন থেকেই নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। সদস্যরা নিজেদের সময়, শ্রম ও অর্থ ব্যয় করে যেভাবে মানবসেবায় নিয়োজিত রয়েছেন, তা সত্যিই অনুকরণীয় উদ্যোগ।
উল্লেখ্য, ২০১৭ সালের ২ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার একঝাঁক উদ্যোমী তরুণ “আমরাই গড়বো নান্দনিক আলফাডাঙ্গা” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সদস্যরা পড়াশোনা ও কর্মজীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে উপজেলাজুড়ে সুনাম অর্জন করেছেন। দশম বর্ষে পদার্পণ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

দশম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে আলফাডাঙ্গা’

আপডেট সময় : ০৪:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬