ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফরিদপুরে আনসার-ভিডিপি ও এফপিএবি’র যৌথ উদ্যোগ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) বিভিন্ন উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২৬ জুলাই সদর উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে আয়োজিত জুলাই মাসের এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সীমা আক্তার।
সভায় তাঁর আমন্ত্রণে এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিকের কো-অর্ডিনেটর প্রোগ্রাম, সীমা আক্তার উপস্থিত থেকে ক্লিনিকের কার্যক্রম তুলে ধরেন। তিনি স্বল্পমূল্যে প্রদান করা বিভিন্ন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা এবং অ্যাম্বুলেন্স সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত আনসার-ভিডিপির কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এসব স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় ‌ আনসার ও ভিডিপি সদস্য বৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফরিদপুরে আনসার-ভিডিপি ও এফপিএবি’র যৌথ উদ্যোগ

আপডেট সময় : ১০:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬