ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত : আহত ২

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার ২৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইল এলাকায় লোহারদিয়া খানকায়ে সালেহিয়া দীনিয়া মাদ্রাসা সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সালাউদ্দিন (১৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া এলাকার আজম আলীর ছেলে। আহতরা হলেন একই এলাকার মো. সাব্বির (১৮) এবং তামিম শেখ (১৮)। তামিম শেখ আক্তার মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন একটি নম্বর বিহীন লাল রঙের আরটিআর-১৬০ সিসি মোটরসাইকেল চালিয়ে সাব্বির ও তামিমকে নিয়ে ভাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাড়াইল এলাকায় একইমুখী একটি অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে মোটর সাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায় এবং তিনজনই আহত হন।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সালাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত সাব্বির ও তামিমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা গাড়ির অজ্ঞাত চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত : আহত ২

আপডেট সময় : ০৪:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬