ট্রেন্ডিং :
ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন প্রফেসর আবদুত তাওয়াবকে দেখতে গেলেন জামায়াত আমীর
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১২:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের জামায়াতে ইসলামীর নেতা ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য প্রফেসর আবদুত তাওয়াব ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি তাকে দেখতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ইবনে সিনা ট্রাস্টের কর্মকর্তা আনিসুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রফেসর আবদুত তাওয়াবের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নেতৃবৃন্দ।





















