ট্রেন্ডিং :
জ্বালানি তেলের দাম এক ধাক্কায় বাড়ল ২০ টাকা : কার্যকর সোমবার থেকে
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। আজ রোববার ২০ সেপ্টেম্বর দিবাগত রাত বারোটা থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছে সরকার।

প্রতি লিটার ডিজেল ১১৫ টাকার পরিবর্তে ১৩৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া, প্রতি লিটার পেট্রোল এখন ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা দাম নির্ধারণ করেছে সরকার। একইসঙ্গে, প্রতি লিটার কেরোসিনের নতুন দাম ১৫৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আগে প্রতি লিটার কেরোসিনের দাম ছিল ১৩৫ টাকা।





















