ট্রেন্ডিং :
জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্স-আপ মহিম ইনস্টিটিউশনের প্রভাতি শাখা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৩৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
চতুর্দশ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে মহিম ইনস্টিটিউশনের ডিবেটিং ক্লাবের (MIDC) প্রভাতি শাখার দল।
দলের সদস্যরা হলো—অষ্টম শ্রেণির অন্বষা চৌধুরী, সপ্তম শ্রেণির তৃণা সাহা এবং ষষ্ঠ শ্রেণির অন্বেষা রায়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যুক্তি, উপস্থিত বুদ্ধি ও দলীয় সমন্বয়ের মাধ্যমে তারা এ সাফল্য অর্জন করে। এ অর্জনে মহিম ইনস্টিটিউশন কর্তৃপক্ষ তিন শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
পাশাপাশি ভবিষ্যতেও বিতর্কের মঞ্চে তাদের আরও সাফল্য কামনা করেছে প্রতিষ্ঠানটি।




















