ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

জলাবদ্ধতা মুক্ত গোয়ালচামট গড়তে পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৫৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের গোয়ালচামট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনদুর্ভোগ সরেজমিনে পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আজ বৃহস্পতিবার ২ জুলাই তিনি জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা শোনেন। এলাকাবাসী জানান, বছরের পর বছর ধরে জলাবদ্ধতার কারণে সড়ক তলিয়ে যাওয়া, চলাচলে বিঘ্ন সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাবসহ নিত্যদিনের জীবনযাত্রায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পরিদর্শনকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত ও স্থায়ীভাবে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
এ সময় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এই পরিদর্শনের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং তাদের দুর্ভোগের অবসান ঘটবে।

নিউজটি শেয়ার করুন

জলাবদ্ধতা মুক্ত গোয়ালচামট গড়তে পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

আপডেট সময় : ১২:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬