জন্মতারিখ পরিবর্তন নয়, শুধু করণিক ভুল সংশোধন
- আপডেট সময় : ০৯:১৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
জন্মনিবন্ধন সনদে উল্লেখিত জন্মতারিখের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও একাডেমিক সার্টিফিকেটসহ পরবর্তী সব গুরুত্বপূর্ণ নথির তথ্যের সামঞ্জস্য নিশ্চিত করতে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে জন্মনিবন্ধন একজন নাগরিকের প্রাথমিক পরিচয়সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল। এটি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা একাডেমিক সার্টিফিকেটের ওপর নির্ভরশীল নয়; বরং এসব নথিতে নাগরিকের জন্মসংক্রান্ত তথ্য নির্ভুলভাবে ব্যবহারের ক্ষেত্রে জন্মনিবন্ধন গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে।একজন ব্যক্তি যেদিন জন্মগ্রহণ করেন, সেটিই তার প্রকৃত জন্মতারিখ। সে অনুযায়ী জন্মনিবন্ধন সনদে জন্মতারিখ উল্লেখ করা উচিত। পরবর্তীতে ভিন্ন তথ্য দিয়ে কোনো সার্টিফিকেট অর্জন করা হলে, সে অনুযায়ী জন্মনিবন্ধন সনদের জন্মতারিখ পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না।
এ ধরনের অসামঞ্জস্যের কারণে ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, শিক্ষাগত সনদ ও অন্যান্য সরকারি নথি নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই ভবিষ্যৎ জটিলতা এড়াতে শিশুর জন্মনিবন্ধন সনদে উল্লেখিত জন্মতারিখ অনুযায়ী তার একাডেমিক সার্টিফিকেটসহ পরবর্তী সব ডকুমেন্ট নির্ভুল রাখার জন্য অভিভাবকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে শুধুমাত্র করণিক ভুল প্রমাণিত হলে জন্মতারিখ সংশোধনের সুযোগ থাকতে পারে। কিন্তু প্রকৃত জন্মতারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা গ্রহণযোগ্য নয়।





















