ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে মহাসড়কে ‘কল্যাণ ফান্ডের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

চাঁদা না দিলে বাসচালকদের নির্যাতন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে বেপরোয়া চাঁদাবাজি চলছে

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরের মহাসড়কে শ্রমিক কল্যাণের দোহাই দিয়ে দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। রাজবাড়ী রাস্তার মোড় এলাকা অতিক্রম করার সময় প্রতিটি বাস থেকে নিয়মবহির্ভূতভাবে মোট ৬০ টাকা করে আদায় করা হচ্ছে। পরিবহন চালকদের দাবি, এই টাকা দিতে অস্বীকৃতি জানালে বা সামান্য দেরি হলে লাইনম্যানদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে তাদের।
অনুসন্ধানে জানা গেছে, দুটি পৃথক শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে প্রতিটি দূরপাল্লার বাস থেকে ৩০ টাকা করে মোট ৬০ টাকা তোলা হচ্ছে। গত বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর থেকে এই প্রকাশ্য চাঁদাবাজি শুরু হয়, যা দ্রুতই পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে। সাধারণ চালকেরা জানান, মহাসড়কে এভাবে গাড়ি থামিয়ে টাকা আদায় করা সম্পূর্ণ বেআইনি হলেও শ্রমিক নেতাদের ভয়ে তারা মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক সড়কে কোনো ধরনের চাঁদা আদায়ের অনুমতি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, বর্তমানে সড়কে কোনো ধরনের চাঁদা বা অবৈধ অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। প্রশাসনের এমন কড়া বার্তার পরও কীভাবে প্রকাশ্যে এই চাঁদাবাজি ও চালকদের ওপর নির্যাতন চলছে, তা নিয়ে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টদের মনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী চালকেরা এই নির্যাতন ও চাঁদাবাজি বন্ধে অনতিবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মহাসড়কে ‘কল্যাণ ফান্ডের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

চাঁদা না দিলে বাসচালকদের নির্যাতন

আপডেট সময় : ০৪:৩৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬